২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে মঙ্গলবার হরতাল

আওয়ামী লীগ নেতার হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রলীগ ও যুবলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতার হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রলীগ ও যুবলীগ। উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে তারা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে বিকাল ৩টা থেকে দুইঘণ্টা বিক্ষোভ মিছিল এবং অবরোধ করেছে। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন মিল্লাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক হরতালের আওতামুক্ত থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-সরাইল-নাসিরনগর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এ সশয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা সরাইল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় মঙ্গলবার সরাইল উপজেলা সদরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়। গত ২১ অক্টোবর সন্ধ্যায় সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এ কে এম ইকবাল আজাদকে বল্লমের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৭ ঘ.