২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমডি পেল বোয়েসেল

সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন যুগ্ম-সচিব হেলাল উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন যুগ্ম-সচিব হেলাল উদ্দিন আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়। যুগ্ম-সচিব হেলাল এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) ছিলেন। ডিসি থেকে প্রত্যাহার করে তাকে বোয়েসেল’র এমডি’র দায়িত্ব দেয়া হল। উপসচিব হিসেবে ফরিদপুরের ডিসি’র দায়িত্বে থাকা অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি যুগ্ম-সচিব পদে পদোন্নতি পান। এদিকে বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচালক পদে প্রেষণে থাকা অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহকে স¤প্রতি ওই পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর থেকেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা ওই পদটি শূণ্য ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮০৫ ঘ.