চাঁদপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে সোমবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বেলা ১২টার দিকে মধ্য কালিপুর গ্রামের একটি বাগানে কবির হোসেনের (৩২) লাশ পাওয়া যায়।
ভাড়ায় মোটরসাইকেল চালক কবির হোসেন ছেংগারচর পৌরসভার পশ্চিম জীবগাঁও গ্রামের মো. আব্দুল মজিদ বেপারীর ছেলে।
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার বলেন, রোববার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালানো মোটরসাইকেলটি নিয়ে বের হয়ে কবির আর ফেরেননি।
পরিবারের লোকজন পুলিশকে জানান, কবিরকে খুন করে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নিয়ে গেছে বলে তারা ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬১৫ ঘ.
bdnews24