চাঁদপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে গাজাসহ আটক ৩ নারীকে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে চাঁদপুরে সাড়ে ৫ কেজি গাজাসহ তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সাজাপ্রাপপ্তরা হলেন নার্গিস আক্তার (৩০), রাশেদা বেগম (৩৫) ও সেলিনা বেগম (২৫)। তাদের বাড়ি ঢাকার বিভিন্ন এলাকায়।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবুল কাশেম জানান, নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদ- দিয়ে কারাগারে পাঠান।
চাঁদপুর শহরের কুমিল¬া রোডস্থ আকবরী হোটেলের সামনে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তারা এসব মাদক বহন করে কুমিল¬া থেকে চাঁদপুর হয়ে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০৬ ঘ.
bdnews24