২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের ছয় কর্মী আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবির কর্মীরা জড়ো হয়েছে খবর পেয়ে সোমবার দুপুর ১টার দিকে মেডিকেল গোল চত্বরে কর্মচারি অফিস এলাকা তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু লোহার রড উদ্ধার করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৪৫১ ঘ.