২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিযবুত তাহরীরের কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরিফ মাহমুদ (২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জাহিদ বিন মাহমুদের ছেলে। কোতোয়ালি থানার উপপরিদর্শক উৎপল বড়–য়া জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর আলমাস সিনেমা হল এলাকায় সংগঠনের পোস্টার লাগানোর সময় আরিফকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৩৩৩ ঘ.