২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ায় নৌবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কুষ্টিয়া, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় নৌবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া স্টেডিয়ামে নৌবাহিনীর সদস্য নিয়োগ চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন মেহেরপুরের জয়নাল আবেদীন (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারেজ মিয়া (৪৫) ও সিরাজ (৩৫)। কুষ্টিয়া মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, এই প্রতারক চক্রটি বেকার যুবকদের চাকরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তিনি বলেন, সন্ধ্যায় প্রার্থী বাছাইকালে টাকা লেনদেনের সময় তাদের স্টেডিয়াম এলাকা থেকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন সেট এবং ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের কুষ্টিয়া মডেল থানায় সোর্পদ করা হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.