২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে কঠিন চীবর দান সমাপ্ত

নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার রাঙামাটিতে শেষ হয়েছে দুদিনব্যাপী কঠিন চীবর দানোৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

রাঙামাটি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার রাঙামাটিতে শেষ হয়েছে দুদিনব্যাপী কঠিন চীবর দানোৎসব। রাজ বনবিহার মাঠে এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার দেশ-বিদেশের বহু ধর্মপ্রাণ নর-নারী সমাগম ঘটে। অনুষ্ঠান শুরুর আগে বিহারের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির অন্যান্য ভিক্ষুসংঘকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন। এ সময় সমবেত পুণ্যার্থীরা দাঁঁড়য়ে সাধু-সাধু-সাধু উচ্চারণ করেন। এরপর স্থানীয় শিল্পীরা ধর্মীয় সংগীত পরিবেশন করেন। পরে পঞ্চশীল প্রার্থনা হয়। এরপর ২৪ ঘণ্টায় তৈরি করা চীবর (রং বস্ত্র) ভিক্ষু সংঘের উদ্দেশে হস্তান্তর করেন চাকমা রাজা দেবাশীষ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে সদ্ধর্ম দেশনা দেন রাজ বনবিহারের প্রধান ও বনভান্তের শিষ্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এছাড়া ধর্ম দেশনা দেন পানছড়ির শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির। অতিথিদের মধ্যে বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–ুয়া ও চাকমা সার্কেল প্রধান দেবাশীষ রায়। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার মাসুদ উল হাসান, সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাগত বক্তব্য দেন বিহারের উপসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন জাতীয় মানবধিকার কমিশন সদস্য নিরুপা দেওয়ান এবং বিরোধী দলীয় নেত্রীর বাণী পাঠ করেন বিএনপির জেলা সভাপতি দীপেন দেওয়ান। এছাড়া ভিক্ষু সংঘের উদ্দেশ মানপত্র পাঠ করেন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা। রাজ বনবিহারের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির সকল প্রাণীর শান্তি ও মঙ্গল কামনা করে গৌতম বুদ্ধের অহিংসার বাণী এবং বনভান্তের মহামূল্যবান উপদেশ মেনে চলার উপদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.