২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

শেরপুর শিল্পকলা একাডেমীতে শুক্রবার জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

শেরপুর,নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শিল্পকলা একাডেমীতে শুক্রবার জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের শ্লোগান ছিল ‘ক্রান্তিকালে জন্মেছি, যুদ্ধে যুদ্ধে বেড়েছি’। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুর রশীদ। এর আগে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত সঙ্গীতগুলো গেয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। কমল চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভায় বক্তব্য দেন ভাষা সৈনিক আব্দুর রশীদ, শিক্ষাবিদ ড. সুধাময় দাস, উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য আলী ইমাম দুলাল, আব্দুস সালাম রিপন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক তপন সারোয়ার প্রমুখ। বক্তরা দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে রায় কার্যকর করা এবং জামায়াত-শিবিরসহ মৌলবাদী গোষ্ঠীর রাজনীতি বন্ধের দাবি জানান। উদ্বোধনী অধিবেশন শেষে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.