২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা থেকে চার হাজার ৮০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা থেকে চার হাজার ৮০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- বো মো (২১), চায় অং থোয়াই ((২৮), মং চিলা (২৬), মো. আফসার (৩৪) ও মো. মোবারক হোসাইন (২৮)। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর ও টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর সরওয়ার-ই-আলম জানান। তিনি বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রাখাইন পল্লী এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ বো মো, চায় অং থোয়াই ও মং চিলাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার আটশ পিস ইয়াবাসহ আফসার ও মোবারককে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/১৫৪৮ ঘ.