নোয়াখালী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
নিহত সাইফুল ইসলাম (২৩) বসুরহাট পৌর এলাকার হুদা মিয়ার ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে কোম্পনানীগঞ্জ থানার ওসি মো. এমরান আলী জানান, বৃহস্পতিবার রাতে সিরাজপুর ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামে হাজী আব্দুল হাইয়ের ঘরে সিঁদ কেটে চুরি হয়।
এ সময় ওই বাড়ির লোকজন সাইফুলকে আটক করে। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে পিটিয়ে আহত করলে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সাইফুল।
ওসি এমরান বলেন, লাশ উদ্ধার করে ময়ানা তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হচ্ছে। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪০১ ঘ.
bdnews24