২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর পল্লবীর রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় এক যুবককে পা-বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 05:40 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীর রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় এক যুবককে পা-বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রজমান হোসেন রনজু (২৮)। পল্লবীর সাত নম্বর সেক্টরের পাঁচ নম্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আবু মুসান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে এফ রোডের একটি খালি জমিতে রনজুর লাশ রশি দিয়ে পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। রজনুর গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলের সিরামপুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩৩৯ ঘ.