২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মগেটে শিবিরের কোচিং সেন্টারে হামলা

রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামী ছাত্রশিবির পরিচালিত দুটি কোচিং সেন্টারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামী ছাত্রশিবির পরিচালিত দুটি কোচিং সেন্টারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ফার্মগেট এলাকার রেটিনা এবং ফোকাস কোচিং সেন্টারে হামলার এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা এ প্রতিষ্ঠান দুটিতে হামলা চালিয়েছে তা এখনো জানা যায় নি। এমনকি রাত আটটা পর্যন্ত কোচিং সেন্টারগুলোর কর্র্তৃপক্ষের পক্ষ থেকেও কোন অভিযোগ করা হয়নি।” পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান তিনি। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য রেটিনা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফোকাস কোচিং সেন্টার পরিচালনা করে থাকে। এ ছাড়াও বুয়েটসহ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছুদের জন্য কনক্রিট নামে আরো একটি প্রতিষ্ঠান রয়েছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএএইচ/এএইচএ/এএল/২০২১ ঘ.