২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

ট্রাক চাপা পড়ে মধুখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রফিকউদ্দিন মোল্লা (৫২) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ফরিদপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক চাপা পড়ে মধুখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রফিকউদ্দিন মোল্লা (৫২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দু’দফা জানাজা শেষে মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) একেএম আমিনুল হক জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বুধবার রাত ১টার দিকে উপজেলার মোজাফফর ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে রফিকউদ্দিন ও তার সহযোগী লাবলু কথা বলছিলেন। এ সময় মাগুরাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৭ ঘ.