গাজীপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ বরাদ্দ পেলেই প্রাথমিক শিক্ষা বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন।
বৃহস্পতিবার সকালে গাজীপুর সদরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “বিনা বোর্ডেই এই পরীক্ষা চলছে। এর যাবতীয় কাজ পরিচালনার জন্য শিগগিরই আলাদা বোর্ড বা সংস্থা গঠন করা হবে।”
“ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের মাধ্যমে বর্তমানে এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ হয়। অর্থ সংকুলান হলে জনবল নিয়োগ ও বিভাগীয় পর্যায়ে অবকাঠামো নির্মাণের মাধ্যমে এর স¤প্রসারণ করা হবে”, যোগ করেন তিনি।
অন্য কোনো পরীক্ষায় এতো বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশ নেয় না উল্লেখ করে তিনি বলেন, তারপরও এ পরীক্ষা শেষ হওয়ার ২৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১১ ঘ.
bdnews24