২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ৩৫ নাগরিককে দেশে ফেরত

কক্সবাজারের টেকনাফ এবং বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রেবশকালে মিয়ানমারের ৩৫ নাগরিককে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কক্সবাজার, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ এবং বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রেবশকালে মিয়ানমারের ৩৫ নাগরিককে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি। বুধবার সন্ধ্যা পর্যন্ত চালানো পৃথক অভিযানে এদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে। বিজিবি’র টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফ দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ১৩ নাগরিককে আটক করে বিজিবি। পরে খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে সন্ধ্যায় তাদের মিয়ানমার ফেরত পাঠানো হয়। বিজিবি’র কক্সবাজার ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাইক্ষংছড়ির ঘুনধুম থেকে ১২ জন, তমব্র“ থেকে ১০ জন মিয়ানমার নাগরিককে আটক করে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৮ ঘ.