২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

সাভার থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

সাভার, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে আইচানোয়াদ্দা এলাকায় একটি বাড়িতে মোমেনা খাতুনের (১৮) লাশ পাওয়া যায়। এ ঘটনার পর মোমেনার স্বামী মো. চঞ্চল পলাতক রয়েছেন। প্রতিবেশীদের বরাত দিয়ে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও হাতাহাতি হতো। পারিবারিক কলহের কারণেই মোমেনাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে এসআই শফিকুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৫৪ ঘ.