২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি ল্যান্ড পদে ২৬ কর্মকর্তার পদায়ন হচ্ছে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়নের জন্য ২৬ জন সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়নের জন্য ২৬ জন সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাদের ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। মন্ত্রণালয় শিগগিরই তাদের মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করবে। ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত ২৬ কর্মকর্তা হচ্ছেন- তথ্য কমিশনের সহকারী পরিচালক আবু জাফর রিপন, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার যুথিকা সরকার, রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শীলব্রত কর্মকার, জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোবাশশেরুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার আবু হাসান সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রেহেনা আকতার, নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার একেএম তাজকির-উজ-জামান ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার রাবেয়া বসরী। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবারগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আমিরুল কায়সার, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শরীফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার এটিএম আজহারুল ইসলাম, মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এহতেশাম রেজা, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার কাইজার মোহাম্মদ ফারাবী, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আক্তার উননেছা শিউলী, যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাহিদ-উল-মোস্তাক, বিআরটিএ’র চেয়ারম্যানের একান্ত সচিব জিয়াউর রহমান ও মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জিনাত জাহান। এছাড়া রয়েছেন- রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার আলমগীর কবির, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এমএম মাহমুদর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. সালাহউদ্দিন, সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অবিদিয় মার্ডী, যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহছিনা আকতার বানু, বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এমজে আরিফ বেগ এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পুর্শিয়া আক্তার। ভূমি ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) পদে ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ বন্ধ রাখে। মাঠ পর্যায়ের এ পদটির সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা ও দুর্নীতির সুযোগ থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যবস্থা নিয়েছিল। ভূমি মন্ত্রণালয়ের অনুরোধে মাঠ পর্যায়ে রাজস্ব আদায় সংশ্লিষ্ট এ পদটিতে শেষ পর্যন্ত ক্যাডার কর্মকর্তাদের পদায়নে সম্মত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া একইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় তিন উপসচিব এবং একজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করে। উপসচিবদের মধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মোহাম্মদ নুর আলমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত শাজাহান আলীকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। ওএসডি করা হয় জাতীয় মহিলা সংস্থার পরিচালক পদে প্রেষণে থাকা উপসচিব বিপুল চন্দ্র রায়কে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এরআগে তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়। ওই আদেশটি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৪৫ ঘ.