ঝিনাইদহ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে চরমপন্থি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
দুধরাজপুর গ্রাম থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার আরিফ হোসেন (৩৫) বাংলাদেশ সর্বহারা পার্টির সদস্য বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন এম. আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে দুধরাজপুর গ্রামে চরমপন্থিদের বৈঠকে অভিযান চালানো হয়।
এ সময় দুইটি শাটার গান, একটি বন্দুক ও এক রাউন্ড গুলিসহ আরিফকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়।
আরিফের বিরুদ্ধেচাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩১ ঘ.
bdnews24