২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ‘বিদেশী’ মদসহ গ্রেপ্তার ৩

ভোলায় ‘বিদেশী’ মদ, স্পিরিট ও মদের বোতলের সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ভোলা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় ‘বিদেশী’ মদ, স্পিরিট ও মদের বোতলের সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতখান উপজেলার ঘুইংগারহাট বাজার থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬০ বোতল স্পিরিট, ১০ লিটার বিদেশী মদ, মদের বোতলের এক হাজারটি করে লেবেল ও কর্ক উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের হযরত আলীর ছেলে মাইনুদ্দিন (২৭), একই গ্রামের আলমগীরের ছেলে মহসিন (২৪) ও মোসলেমের ছেলে মমিন (২৭)। দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ জানান, ৩ মাদক বিক্রেতা বিদেশী মদ ও রেক্টিফাইড স্প্রিট নিয়ে অটো রিকশায় করে দৌলতখানের দিকে যাচ্ছে খবর পেয়ে পুলিশ ঘুইংগারহাট বাজারে অভিযান চালায়। “বাজারের সৃষ্টিতলা এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫২ ঘ.