২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় ইউপি সদস্য নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় সয়দাবাদ ইউনিয়ন পরিষদের এক সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বাসচাপায় সয়দাবাদ ইউনিয়ন পরিষদের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে সয়দাবাদে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে বাসচাপায় ইউপি সদস্য ইউসুফ আলী (৩০) নিহত হন। তিনি পঞ্চসোনা গ্রামের আজিজ ম-লের ছেলে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা বাস ভাংচুর করে ও আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, সিরাজগঞ্জগামী সোনালী পরিবহণের একটি বাস মোটরসাইকেল আরোহী ইউসুফকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৮৫৫ ঘ.