২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১৭ শিবির কর্মী গ্রেপ্তার

সিলেটের বালুচরে ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত হওয়ার ঘটনায় শিবিরের ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

সিলেট, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালুচরে ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত হওয়ার ঘটনায় শিবিরের ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে হামলায় আহত ছাত্রলীগ নেতা অসীম কান্তি ধর বাদি হয়ে শাহপরাণ থানায় এ মামলা দায়ের করেন। শাহপরাণ থানর ওসি লিয়াকত আলী জানান, মামলায় সরকারি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি মামুন আহমদসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২২ জনকে আসামি করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর বালুচর এলাকায় এক ছাত্রবাসে ঢুকে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করে ছাত্রশিবির কর্মীরা। এ ঘটনায় আহত হন জেলা ছাত্রলীগের সদস্য অসিম কান্তি কর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী রাজু আহমদ। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশার এজাজ আহমদ জানান, কোতয়ালী, শাহপরাণ, বিমানবন্দর, দক্ষিণ সুরমা, মোগলাবাজার ও জালালাবাদ থানা পুলিশ ১৭ ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। “তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” তবে এ হামলায় ছাত্রশিবির জড়িত নয় বলে দাবি করেছেন শিবিরের সিলেট মহানগর সভাপতি আনোয়ারুল ওয়াদুুদ টিপু ও এমসি কলেজ শাখা সভাপতি এসএম মনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২১ ঘ.