ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই সপ্তাহেও নিখোঁজ স্বামীর সন্ধান না পেয়ে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন এক স্ত্রী।
নিখোঁজ আরিফুর রহমান লিটনের স্ত্রী সাদিকা সুলতানা মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সহায়তা কামনা করেন।
লিখিত বক্তব্যে সাদিকা জানান, গত ৭ নভেম্বর সকালে তার স্বামী বনশ্রীর বাসা থেকে বেরিয়ে মতিঝিলের ফকিরাপুলে নিজের ব্যবসায় প্রতিষ্ঠানের অফিসে যান। দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কোথাও তার খোঁজ না পেয়ে এ বিষয়ে ৯ নভেম্বর মতিঝিল থানায় তিনি একটি জিডি করেন।
স্ত্রী সাদিকা আরো বলেন, তার স্বামীর পাঁচটি আটোরিকশা ছিল। এগুলো ভাড়া দেওয়া হতো এবং ফকিরাপুলের অফিসে বসতেন লিটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৮১৬ ঘ.
bdnews24