২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৪৫ হাজার ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার

ঢাকার কমলাপুর থেকে পঁয়তাল্লিশ হাজার ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কমলাপুর থেকে পঁয়তাল্লিশ হাজার ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শামছুল হুদা (২৮), শামছুল আলম (২৩), শাহীন ওরফে জুয়েল (২৪), সৈয়দ আলম (২৫), আবদুল খালেক (২৪) ও আবদুল গফুর (২৯)। তাদেরকে কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকারে ৪৫ হাজারটি ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফের নীলা এলাকার ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদার কাছ থেকে আনা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭৩৭ ঘ.