২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলা শঠিবাড়িতে রংপুর-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

রংপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলা শঠিবাড়িতে রংপুর-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলাম (৩৪) বগুড়ার শেরপুর উপজেলার খন্দকপাড়া গ্রামের মুত মনির উদ্দিনের ছেলে। মিঠাপুকুর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, নিহত জাহিদুল গ্রামীণ কৃষি ফাউন্ডেশন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক। শঠিবাড়ি কৃষি ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিতে এসেছিলেন তিনি। বেলা ১১টায় তিনি তার মোটর সাইকেল মেরামতের জন্য শঠিবাড়ি বাজারে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি মিনিবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ২টায় মারা যান তিনি। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০৫ ঘ.