২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষার্থীর পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

মাদারীপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে কালকিনি-ভূরঘাটা সড়কের অডিটোরিয়াম মাঠে এ ঘটনায় আহতের নাম রুহুল আমীন (১৬)। সে গোপালপুর এলাকার পশ্চিম পূয়ালী গ্রামের কামাল কবিরাজের ছেলে। কালকিনি থানার ওসি শাহিন মন্ডল জানান, ধ্বজী দাখিল মাদ্রাসার চলতি বছরের দাখিল পরীক্ষার্থী রুহুল কোচিংয়ে পড়তে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত অডিটোরিয়াম মাঠে তার পায়ের রগ কেটে দেয়। রুহুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনিত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের কারো নাম জানা যায়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫০ ঘ.