২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবদল নেতার উপর হামলা, বহিষ্কার ১

যশোরে যুবদলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে হামলায় দুই যুবদল নেতা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

যশোর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে যুবদলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে হামলায় দুই যুবদল নেতা আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জেলা শহরের খয়েরতলা স্কুল মাঠে এ হামলায় আহতরা হলেন জেলা যুবদল সহ-সভাপতি বদিউজ্জামান ধনি এবং যুবদল নেতা মনিরুজ্জামান মাসুম। ধনিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মধুকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠনের নেতারা জানিয়েছেন। মনিরুজ্জামান মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় বিকালে শহরের খয়েরতলা স্কুল মাঠে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভা ছিল। বদিউজ্জামান ধনি ও মনিরুজ্জামান মাসুম সভাস্থলে উপস্থিত হলে অজ্ঞাত পরিচয় কয়েকজন সন্ত্রাসীরা তাদের মারধর করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ধনির মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার পর ওয়ার্ড যুবদলের কর্মীসভা পণ্ড হয়ে যায় বলে জানান মাসুম। জেলা যুবদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সেলিম জানান, এ ঘটনায় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মধুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান বলেন, যুবদলের কর্মীসভা নিয়ে দু’গ্র“পের বিরোধের কথা শুনেছেন। এ ঘটনায় একজন জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫১ ঘ.