সুনামগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের মধ্যনগর থানার একটি কালী মন্দির জ্বালিয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।
সোমবার গভীর রাতের কোনো এক সময় চামরদানি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কালিমন্দিরে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, আগুনে একটি কালী মূর্তি ও মন্দিরের ঘর পুড়ে গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মধ্যনগর থানার ওসি মো. জানে আলম।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার গনিউজ্জমান লস্কর দুপুরে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান কালী মন্দির কমিটির সদস্য সুবোধ চন্দ্র সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৬৩৬ ঘ.
bdnews24