২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে পাঁচটি দোকান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আগুনে মটর পার্টসের দোকান, গ্যারেজ ও চালের আড়তসহ পাঁচটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 08:52 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আগুনে মটর পার্টসের দোকান, গ্যারেজ ও চালের আড়তসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। সোমবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার নাজিরহাট বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। হাটহাজারী ও ফটিকছড়ি ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৪৪৪ ঘ.