মুন্সীগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়তে রাখা মাছে ফরমালিন দেয়ায় মুন্সীগঞ্জে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রিকাবীবাজারে মৎস্য আড়তে অভিযান চালিয়ে আওলাদ হোসেন নামের ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মাসুম জানান, সপ্তাহব্যাপী ফরমালিন বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। বার্মিজ রুই মাছে ফরমালিন পাওয়ায় তাকে জরিমানা করা হয়।
পরে ফরমালিনযুক্ত রুইমাছ কেরোসিন দিয়ে মাটিচাপা দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৩২২ ঘ.
bdnews24