২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেপ্তার ১

ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নে এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার মামলায় রোববার রাতে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঝালকাঠী, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নে এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার মামলায় রোববার রাতে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার কালাম খানের (৪৫) বাড়ি মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ খান। রাজাপুর থানার পরিদর্শক (ওসি) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে শিশুটি রান্নার জন্য কাঠ কুড়াতে গেলে পাশের বাড়ির কালাম তাকে জোড়পূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে কালাম পালিয়ে যায়। এ ঘটনায় রাতে রাজাপুর থানায় শিশুটির নানী মামলা করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪০ ঘ.