২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রতি তিমুরের সাবেক প্রেসিডেন্টের কৃতজ্ঞতা

যুদ্ধবিধ্বস্ত পূর্ব তিমুরে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের পাঠানোর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসে মানুয়েল রামোস হোর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধবিধ্বস্ত পূর্ব তিমুরে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের পাঠানোর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসে মানুয়েল রামোস হোর্তা। পূর্ব তিমুরের সফররত সাবেক প্রেসিডেন্ট রোববার সচিবালয়ের দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে সাক্ষাতের সময় এ কৃতজ্ঞতা জানান। এ সময় তারা দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। হোসে মানুয়েল রামোস হোর্তার কৃতজ্ঞতার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিমুরে শান্তি প্রতিষ্ঠা ও আইন-শৃংখলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করতে পারায় বাংলাদেশ গর্বিত। পরে তিমুরের সাবেক প্রেসিডেন্ট তার দেশের বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা একটি বই স্বরাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০১০ ঘ.