২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌবাজার বস্তির ক্ষতিগ্রস্তদের জন্য ১ কোটি টাকা

হাজারীবাগের বৌবাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নগদ এক কোটি টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজারীবাগের বৌবাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নগদ এক কোটি টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাদ্দ করা অর্থ ও ত্রাণ সামগ্রী হতাহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। রোববার ভোরে ওই বস্তিতে আগুনে ১১ জনের মৃত্যু হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। সরকারি সহায়তা থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩ হাজার টাকা করে দেয়া হবে। বরাদ্দকৃত ১০০ মেট্রিক টন চাল থেকে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হবে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য একটি করে কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রীর তহবিল থেকে প্রয়োজনীয় শাড়ি ও লুঙ্গি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণের ব্যবস্থাও নেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯১০ ঘ.