২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াইলে ইউপি সদস্য খুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদের এক সদস্য খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদের এক সদস্য খুন হয়েছেন। রোববার সকালে মো. মফিজ উদ্দিন (৫০) নামে ওই ইউপি সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। সকাল ১০ টার দিকে উপজেলার মানিক বন্ধের হাওরের পাড়ে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের তাদের ধারণা। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সেচুয়াকান্দি গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিনের স্ত্রী রেহেনা আক্তার জানান, শনিবার রাত ৮টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসে। ওই কল পেয়েই তিনি বাড়ি থেকে বের হয়ে যান। তাড়াইল থানার ওসি বজলুর রহমান জানান, হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৪৯ ঘ.