২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গসোনাহাট স্থলবন্দরের যাত্র শুরু

কুড়িগ্রামের বঙ্গসোনাহাট শুল্ক স্টেশন পুর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

কুড়িগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের বঙ্গসোনাহাট শুল্ক স্টেশন পুর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করেছে। শনিবার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ফলক উন্মোচন করে ভুরুঙ্গামারী উপজেলার বানুরকুঠি এলাকায় এ স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গসোনাহাট শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণার পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উম্মোচিত হবে। এছাড়া কর্মসংস্থান ও শিল্পায়নের মাধ্যমে মঙ্গাপীড়িত এই এলাকার অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে, বলেন মন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সোনাহাটসহ ছয়টি নতুন স্থলবন্দর চালু করেছে। আরো ছয়টি বন্দর চালুর অপেক্ষায় রয়েছে। অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. জাফর আলী, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. ইয়াহিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০০০ ঘ.