২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চট্টগ্রামে বাস ধর্মঘট রোববার

ডাকাতের গুলিতে বাসচালক নিহত হওয়ার প্রতিবাদে দক্ষিণ চট্টগ্রামে রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতের গুলিতে বাসচালক নিহত হওয়ার প্রতিবাদে দক্ষিণ চট্টগ্রামে রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা। শনিবার পরিবহন শ্রমিকদের সংগঠন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত চালকের খুনিদের গ্রেপ্তার, হত্যার প্রতিবাদ, মহাসড়কে নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন দাবিতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি। “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও দক্ষিণ চট্টগ্রামের ১৯ উপ-সড়কে রোববার গাড়ি চলবে না,” বলেন তিনি। সাতদিনের মধ্যে দাবি মানা না হলে লাগাতার ধর্মঘটের কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতা। শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়ার ডাকাতের গুলিতে নিহত হন কক্সবাজারগামী তিশা পরিবহনের চালক জসিম উদ্দিন। ডাকাত দল যাত্রীদের জিনিসপত্র লুটপাটের পাশাপাশি বাসচালকের সহকারীকেও মারধর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭২৪ ঘ.