মাদারীপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে ১১দিন বয়সী মেয়েকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা ও নানিকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার কাদিরপুর থেকে আটকরা হলেন ওই এলাকার নান্নু সিকদারের স্ত্রী আছিয়া এবং তার মা সালেহা।
এলাকাবাসীর বরাত দিয়ে শিবচর থানার ওসি মাসুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১ দিন আগে আছিয়ার তৃতীয় মেয়ে মারুফার জন্ম হয়। এ কারণে শ্বশুরবাড়ির লোকজন আছিয়াকে লাঞ্ছনা-গঞ্জনা দিতে থাকে।
শুক্রবার রাতে মেয়েকে ‘শয়তান নিয়ে গেছে’ বলে আছিয়া ও তার মা সালেহা চিৎকার করতে থাকেন। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে মারুফার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৫৮ ঘ.
bdnews24