নারায়ণগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শুক্রবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।
গোপালদী পৌর এলাকার রামচন্দ্রদী গ্রামের পাওয়ারলুম ব্যবসায়ী আব্দুস সোবাহনের বাড়িতে এ ডাকাতি হয়।
ডাকাতরা নগদ টাকা, স্বার্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে।
গৃহকর্তা আব্দুস সোবাহন বলেন, গভীর রাতে ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, ১৫ ভরি রূপা, ফ্রিজে রাখা ২০ কেজি কোরবানীর গরুর মাংসসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, এই ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫১ ঘ.
bdnews24