২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হাজতি পলায়ন: ২২ ঘণ্টা পর আটক

নওগাঁয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতিকে ২২ ঘণ্টা পর আটক করেছে কারারক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নওগাঁ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতিকে ২২ ঘণ্টা পর আটক করেছে কারারক্ষীরা। শুক্রবার বিকাল ৫চটার দিকে বদলগাছী উপজেলার বৈকুন্ঠপুর হাট থেকে প্রবীর বর্মনকে (২২) আটক করে থানায় সোপর্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কারাগারের টয়লেটের পাইপ বেয়ে পলিয়েছিল মাদক মামলার এই হাজতি। জেল সুপার আনোয়ারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, প্রবীর নওগাঁ সদর উপজেলার বাঘাই গ্রামের ব্রজেন্দ্রনাথ বর্মনের ছেলে। মাদক মামলায় বুধবার (১৪ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০০২ ঘ.