২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে ডাকাতের গুলিতে নিহত ১

মুন্সিগঞ্জের শ্রীনগরে বৃহস্পতিবার রাতে ডাকাতের গুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জের শ্রীনগরে বৃহস্পতিবার রাতে ডাকাতের গুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত শাহনাজ বেগম (৩৮) বাঘরার সিনারখোলা গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। এ হামলায় শাহনাজের স্বামী ইয়াসিন মিয়া (৪৫) এবং ছেলে শাহাদাত হোসেন (১৭) আহত হন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে ডাকাতরা সদ্য সৌদি আরব থেকে ফেরা ইয়াসিন মিয়ার বাড়িতে ঢোকে। ভয়ে ঘরের লোকজন মাচায় আশ্রয় নেয়। এক পর্যায়ে ডাকাতরা গুলি করলে শাহনাজ ঘটনাস্থরে নিহত হন। গুলিবিদ্ধ হন ইয়াসিন ও শাহাদাত হোসেন। পুলিশ কর্মকর্তা আরো জানান, একই রাতে ১৫ জনের ওই ডাকাত দল পাশের খোরশেদ ব্যাপারীর ঘরেও লুটপাট করে। দুই বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে তারা। ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮২০ ঘ.