২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ কারাগার থেকে হাজতির পলায়ন

নওগাঁ জেলা কারাগার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক হাজতি পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নওগাঁ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ জেলা কারাগার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক হাজতি পালিয়ে গেছে। প্রবীর বর্মন (২২) নামের এই হাজতি একটি মাদক মামলার আসামি। প্রবীর বর্মন নওগাঁ সদরের বাঘাই গ্রামের ব্রজেন্দ্রনাথ বর্মনের ছেলে। একটি মাদক মামলায় বুধবার গ্রেপ্তার করা হয়। কারাগারের সুপারিনটেনডেন্ট আনোয়ারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পায়খানার পাইপ ভেঙ্গে দেয়ালে ঠেস দিয়ে প্রাচীরের উপর ওঠে প্রবীর। পরে পাইপটি আবার প্রাচীরের বাইরের দিকে দিয়ে নিচে নেমে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.