২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সিরিজ বোমা মামলায় পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ

হবিগঞ্জে সিরিজ বোমা হামলার মামলায় পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

হবিগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে সিরিজ বোমা হামলার মামলায় পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার বিশেষ ট্রাইবুন্যাল-২ এর ভারপ্রাপ্ত বিচারক ফারুক আহমেদের আদালতে তারা সাক্ষ্য দেন। এরা হলেন জলিল উদ্দিন রইছ, আব্দুল আলী, মোশাররফ হোসেন মঞ্জু, নানু মিয়া ও ইজ্জত আলী। হবিগঞ্জের পৃথক পাঁচটি স্থানে বোমা হামলার ঘটনায় জেএমবি নেতা সাইদুর রহমানসহ সাতজনকে আসামি করে এ মামলা করা হয়। মামলার অপর আসামিরা হলেন, সাইদুর রহমানের ছেলে এ এইচ এম শামীম, বেলাল আহমেদ ওরফে তামিম, সালাউদ্দিন ওরফে সালেহীন ওরফে রাজীব ওরফে তাওহীদ ওরফে সজিব, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, সালাহউদ্দিন আহমেদ, আজিজুল ইসলাম গাজী ওরফে আব্দুল আজিজ। বৃহস্পতিবার বেলা ১২টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি আব্দুল আহাদ ফারুক। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শফিকুর রহমান চৌধুরী। আগামী ২০১৩ সালের ৬ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিচারক। ২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশের মতো হবিগঞ্জের পাঁচটি স্থানে সাতটি বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২২০৯ ঘ.