২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৪৬ জন অভিযুক্ত

পুলিশের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াত সেক্রেটারি নুরুল হুদাসহ দলের এবং ছাত্র শিবিরের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

সাতক্ষীরা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াত সেক্রেটারি নুরুল হুদাসহ দলের এবং ছাত্র শিবিরের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন। বিচারক মো. শহিদুল ইসলাম মামলাটি দ্রুত বিচার মামলার বিচারক অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. গোলাম আযমের আদালতে পাঠিয়ে দেন। তদন্ত কর্মকর্তা আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ নভেম্বর সদর থানায় দ্রুত বিচার আইনে দায়ের কার মামলায় এজাহারভুক্ত ৩৭ আসামিসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে জামায়াতের জেলা সেক্রেটারি নুরুল হুদাও রয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় গত ৫ নভেম্বর বিকালে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের উপর হামলা চালায়। ওই ঘটনায় জামায়াতের জেলা সেক্রেটারি নুরুল হুদাসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ২/৩শ’ জনকে আসামি করে থানায় পৃথক দু’টি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৭ ঘ.