ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কামরাঙ্গীরচরের কোম্পানিঘাট পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মানিক (১৬)। তার বাবার নাম শাহআলম। কামারঙ্গীরচর কোম্পানিঘাট এলাকায় তারা বসবাস করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, নয়ন ও ইমন নামে দুই যুবক বিকাল ৫টার দিকে মানিককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়ন ও ইমনের বরাত দিয়ে তিনি বলেন, শাকিল নামের এক যুবকের ছুরিকাঘাতে মানিক আহত হয়।
অবশ্য শাকিল কী কারণে তাকে ছুরি মেরেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৫৮ ঘ.
bdnews24