২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের দাবিতে অবরোধ

আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে নেত্রকোনায় রেল অবরোধ ও সমাবেশ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নেত্রকোনা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে নেত্রকোনায় রেল অবরোধ ও সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ‘নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন’ ব্যানারে শহরের কোর্ট স্টেশনে এ অবরোধ করা হয়। এছাড়া এ সময় পাঁচটি স্টেশনে সমাবেশও করে আন্দোলনকারীরা। এ সময় তারা মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন আটকে চালককে নামিয়ে আনে। একঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা হয়। পরে কামরুজ্জামান খানের সভাপতিত্বে নেত্রকোনা কোর্ট স্টেশন প্রাঙ্গণে সমাবেশ হয়। এতে নাগরিক আন্দোলনের প্রধান উপদেষ্টা নূর খান, নাগরিক আন্দোলনের সভাপতি খানে আলম, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, জেলা চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া একই দাবিতে নেত্রকোনার শ্যমগঞ্জ, ঠাকুরাকোনা, বারহাট্টা ও মোহনগঞ্জ রেল স্টেশনে সমাবেশ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫৪ ঘ.