২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা দূষণের অভিযোগে বিদেশি কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যা দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিদেশি কারখানাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিদেশি কারখানাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার আদজমীনগরে হংকংয়ের মালিকানাধীন কুন তং এ্যাপারেলস লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে কারখানার বর্জ্য শোধনাগারটি (ইটিপি) অকার্যকর পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানাটিকে ১৬ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৪৪১ ঘ.