বাগেরহাট, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদলত।
এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো দুই মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার বিআলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল বাশার মুন্সী আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডিত মো. আব্দুল আওয়াল শেখ চিতলমারী উপজেলার চর কুড়ালতলা গ্রামের প্রয়াত পাচু শেখের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দকুর রহমান খান বলেন, ২০০৬ সালের ১২ অক্টোবর প্রতিবেশী এক প্রতিবন্ধীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে আওয়াল। ওইদিনই মেয়েটির মা চিতলমারী থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা ওই বছরের ৬ ডিসেম্বর আদলতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪৯ ঘ.
bdnews24