২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সায়েদাবাদ এক্সচেঞ্জের ২,১০০ টেলিফোন বিকল

ক্যাবল চুরি হওয়ার কারণে সায়েদাবাদ এক্সচেঞ্জের ২ হাজার ১শ’ টেলিফোন বিকল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাবল চুরি হওয়ার কারণে সায়েদাবাদ এক্সচেঞ্জের ২ হাজার ১শ’ টেলিফোন বিকল হয়ে পড়েছে। এসব টেলিফোন আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল)। বুধবার বিটিসিএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার ভোররাতে যাত্রাবাড়ী এলাকায় ম্যানহোল থেকে ৩ হাজার জোড়ার প্রায় ১৯০ মিটার ভূগর্ভস্থ ক্যাবল চুরি হয়ে যায়। এর ফলে রায়েরবাড়, শান্তিধারা, জনতাবাগ, জিয়াস্বরণী এবং গোয়ালবাড়ী এলাকার টেলিফোনগুলো বিকল হয়ে পড়ে। এসব টেলিফোন সচল করতে জরুরি ভিত্তিতে ক্যাবল প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৭১৮ ঘ.