চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মাঝির ঘাট এলাকায় একটি কলোনীর ৫৫ টি কাঁচা বসতঘর আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে মাঝির ঘাটের রেলি কলোনির একটি ঘরের রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রান্নার চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে নিম্ন আয়ের মানুষের প্রায় ৫৫টি বসতঘর পুড়ে গেছে।
ফায়ার স্টেশন বন্দরের দুটি, নন্দন কাননের দুটি ও আগ্রাবাদের চারটিসহ মোট আটটি গাড়ি এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২২১০ ঘ.
bdnews24