কুমিল্লা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক বিরোধের জেরে মঙ্গলবার কুমিল্লার বরুড়া উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত দুলাল (২৬) উপজেলার শাকপুর গ্রামের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে।
দুলালের বড়ভাই মো. শাহজাহান সাংবাদিকদের বলেন, পাবিরারিক বিষয় নিয়ে তাদের সঙ্গে একই বাড়ির আব্দুস ছোবহানের বিরোধ চলছিল।
সকালে দুই পরিবারের লোকজন ঝগড়ার এক পর্যায়ে ছোবহানের ছেলে আজম বাহার (২০) ছুরিকাঘাত করলে দুলাল (২৬) ও শাহজাহান (২৯) মারাত্মক আহত হয়।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, এ ব্যাপারে নিহতের ভাই শাহজাহান বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.
bdnews24